Showing posts with label বিয়ের কনের শাড়ি পড়া. Show all posts
Showing posts with label বিয়ের কনের শাড়ি পড়া. Show all posts

Thursday, July 4, 2013

বিয়ের কনের শাড়ি পড়া

বাংলাদেশের বেশীর ভাগ মেয়ে বিয়ের সময় শাড়ি পড়েন । বিয়ের পরও তারা কম-বেশী শাড়ি পড়েন । শালিনভাবে বিয়ের কনের শাড়ি পড়ার ধরণ লক্ষ্য করবো ।



১. ব্লাউজের হাতা অবশ্যই ঢিলা ও ফুল হাতা হতে হবে । পেট সম্পূর্ণ ঢাকার জন্য ব্লাউজ কোমড় পর্যন্ত মাপ দিয়ে বানাতে হবে ।









২. মাথা স্কার্ফ ও আঁচল দিয়ে ঢেকে রাখতে হবে । এজন্য বিশেষ ধরনের তিনটা পিন ব্যবহার করা যেতে পারে ।


















৩. মাথায় মানানসই অলংকার ব্যবহার করা যাবে ।











৪. হাতে, পায়ে ও গলায় অলংকার ব্যবহার করা যাবে ।



৫. মুখে প্রয়োজনীয় সাজ-গোজ করা যাবে ।




৬. হাতে-পায়ে মেহেদী লাগানো যাবে ।


বিয়ের অনুষ্ঠানের পর করণীয় : 



১.শাড়ি পড়ে বরের সাথে বিয়ের অনুষ্ঠান শেষে ঘোড়াফেরা করা যাবে ।







২.বিয়ের অনুষ্ঠানে নিরব নিথর হয়ে বসে থাকা অনুচিত । বর ও অতিথীদের সাথে কথা বলতে হবে ।




৩.বিয়ের অনুষ্ঠানের পর বরের সাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে । বর নামাজ পড়াবে আর কনে মুনাজাত করে সবার কল্যাণ কামনা করবে ।


বিয়ের পর করণীয় : 


১. বিয়ের শেষে বর-কনে উভয়ই পরস্পর আস্হা, বিশ্বাস ও সমমর্যাদার ভিত্তিত্বে বসবাস করবে ।

২. উভয়কেই ইসলামী নীতিমালা মেনে সব সময় পোষাক পড়তে হবে । (এব্যাপারে বিস্তারিত তথ্য অন্য কোন লেখায় দেওয়া হবে ।)

৩. ইসলামের নীতিমালা অনুসারে পরিবার গঠণ করার জন্য চেষ্টা ও সাধনা করে যেতে হবে । বর-কনেকে আল্লাহর সন্তুষ্ঠি অর্জন করা এবং মৃত্যুর পর জান্নাতে বর-কনে একসাথে থাকার উপযোগী চিন্তা মাথায় রেখেই জীবন যাপন করতে হবে ।

৪. বর-কনে বিয়ের পর পরস্পরের প্রতি আস্হা ও ভালবাসা নিয়েই একত্রে বসবাস করে যেতে হবে ।


ইসলামের নীতিমালা অনুযায়ী কীভাবে শাড়ি পড়তে হয়, তা জানার জন্য এই ভিডিওটা দেখুন : http://www.dailymotion.com/video/xwgzh3_how-to-tie-a-sari-hijab-friendly-style_lifestyle

ইসলামের নীতিমালা অনুযায়ী কীভাবে শাড়ি পড়ে বিয়ের অনুষ্ঠানে যেতে হয়, তা জানার জন্য এই ভিডিওটা দেখুন : http://www.dailymotion.com/video/xwh3c5_sari-hijaabified-for-wedding-ceremony_lifestyle


উপসংহার : 
ইসলামের নীতিমালা অনুযায়ী যে কোন পোষাক পড়া যায় । শালিনভাবে পোষাক পড়ার প্রায় সব পদ্ধতি ইসলামের নীতিমালাকে সমর্থন করে । আমাদের ইসলামী নীতিমালা মেনে পোষাক পড়তে হবে ও চলাফেরা করতে হবে । আমরা ইসলামী নীতিমালার আলোকে অন্য মেয়েদের শাড়ি পড়ার জন্য উপদেশ দিবো, তাদের এভাবে শাড়ি পড়ার জন্য সহায়তা করবো এবং দিক নির্দেশনা দিবো ।


আরো জানার জন্য এই পেজগুলো দেখুন : 

https://www.facebook.com/SareeHijab
http://www.facebook.com/SalwarKameezHijab/
http://www.facebook.com/WeWillMarryEarly
http://www.facebook.com/SelfdefenseTechniquesForFemales